মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

সাংবাদিক বোরহান হত্যার প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসির) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৩৭ পাঠক পড়েছে

নোয়াখালীতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র উদ্যোগে ২২ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি আলহাজ্ব কবি রাশেদুল ইসলাম বিপ্লব, (নাগরিক টিভি/চেয়াম্যান আরশীনগর), সহ সভাপতি জামিল হাসান খান খোকন ( নিউজ২৪ টিভি), সাধারণ সম্পাদক সোহেল রানা (জিটিভি/দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ মিলন উল্লাহ ( ইনডিপেন্ডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান (দৈনিক নওরোজ),

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ (দৈনিক মুক্তকন্ঠ), নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, দৈনিক স্বাধীন সংবাদ জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া অনুসন্ধান সম্পাদক তৌফিক তপন,

এছাড়াও দৈনিক আজাদীর কন্ঠ প্রকাশক ও সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ, দৈনিক আজাদীর কন্ঠ সম্পাদক এইচ,এম, বেলাল হোসেন, মুক্তির বার্তার প্রকাশক ও সম্পাদক মোঃ চাঁদ আলি, আশরাফুল ইসলাম, বিএমএফ টেলিভিশন কুষ্টিয়া জেলা প্রতিনিধি ওয়ালিদুজ্জামান শুভ,

সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, অবিলম্বে সাংবাদিক নির্যাতন ও হত্যাকান্ডের বিচারের ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। উল্লেখ্য গত শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাংবাদিক মুজাক্কির উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেন। মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580