বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

৩ কোটি ২০ লাখে কলকাতায় সাকিব

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯১৯ পাঠক পড়েছে

আইপিএলের ১৪তম আসরে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ৩ কোটি ২০ লাখ রুপিতে সাবেক ক্লাবে ফিরে গেলেন তিনি।

নিলামে সাকিবের ডাক ওঠার পর প্রথমে পাঞ্জাব কিংস ২ কোটি ২০ লাখ রুপি দাম হাঁকায়। কলকাতা তা বাড়িয়ে ২ কোটি ৪০ লাখ রুপি করে। পাঞ্জাব পরে তা আরও ২০ লাখ রুপি বাড়িয়ে ২ কোটি ৬০ লাখ রুপি হাঁকায়। এরপর কলকাতা ৩ কোটি ২০ লাখ রুপি দাম করলে হার মানে পাঞ্জাব।

আইপিএলে সাকিবের প্রথম দল ছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টিতে খেলেছিলেন এই দলে। কলকাতার দুটি শিরোপা জয়ের অংশ ছিলেন তিনি।

আইপিএলের নিলামে সাকিব প্রথম নাম লেখান ২০০৯ আসরে। সেবার কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি তাকে। ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে।

কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর তাকে ছেড়ে দেয় দলটি। ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে খেলেন তিনি দুটি আসরে। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না গত আসরের নিলামে। এবার নিলামে ফিরে ছাড়িয়ে গেলেন আগের পারিশ্রমিককে।

নিলামে ৪ নম্বরে সেটে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সাকিব ছিলেন ২ নম্বরে সেটে। এছাড়াও নিলামের চূড়ান্ত তালিকায় আগে থেকে আছেন মাহমুদউল্লাহ ও মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ মুহূর্তে নিলামে যুক্ত হন মুশফিকুর রহিমও।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580