রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় নবাগত ডিসি মোহাম্মদ সা্ইদুল ইসলামের সাথে সাংবাদিকদের বিনিময় সভা

তৌফিক তপন, কুষ্টিয়া
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯০০ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক নিজের পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরিচয়পর্ব শেষে নবাগত জেলা প্রশাসক বলেন আমার দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সকল সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও কেপিসির সিনিয়র সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, নিউজ ২৪ জেলা প্রতিনিধি জামিল হাসান খান খোকন, প্রমুখ সাংবাদিকবৃন্দ।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের স্থলে ১৪ফেব্রুয়ারি রোববার দায়িত্ব গ্রহণ করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বিসিএস ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580