মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১০৩৩ পাঠক পড়েছে

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষে হচ্ছে আজ। ঠিক আজ থেকে এক বছর আগে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
নিষেধাজ্ঞা শেষে নতুনভাবে ক্রিকেটে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গতকাল নিউইয়র্কে একটি সুধী সমাবেশে যোগ দিয়েছিলেন সাকিব। সেখানে নিজের এই ভুল সম্পর্কে কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ক্রিকেটে ফিরব ভেবে ভালো লাগছে। দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি। চেষ্টা সব সময়ই থাকবে।’
সেইসঙ্গে সাকিব নিজের অনাকাঙ্ক্ষিত ভুল নিয়ে বলেন, ‘আমার মতো ভুল যেন কেউ না করে।’

নিজের ফিটনেস সাকিব বলেন, ‘আমি পুরোপুরি ফিট কিনা, এখনো সেটা বলতে পারছি না। দেশে গিয়ে ফিটনেস টেস্ট দিয়ে বুঝতে পারব ফিট কিনা। যেহেতু এখানে কোনো ফিটনেস টেস্টের ব্যবস্থা নেই তাই আসলে বলতে পারছি না পুরোপুরি ফিট কিনা।’

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনার কথা জানতে চাইলে সাকিব বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কিনা, এটা তো বলা মুশকিল। কিন্তু দলের তো ইচ্ছা থাকবেই। যেন আমরা ভালো ফল করতে পারি ও বাংলাদেশকে গর্ব এনে দিতে পারি।’
সাকিব আরো জানান, আগামী ৪ নভেম্বর দেশে ফিরবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে দ্রুতই ক্রিকেটে ফিরবেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580