বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দৈনিক পর্যবেক্ষণ এর সাংবাদিক নিহত : প্রতিবাদী কন্ঠ

কামরুজ্জামান রিপন :
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৭ পাঠক পড়েছে

কামরুজ্জামান রিপন ॥ ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার সাংবাদিক আশিকুল ইসলাম (২৭) নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশিক জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুকী পার্ক থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’-এর একটি মাসিক সভা শেষে অটোরিকশায় কুমারশীল মোড়ের দিকে যাচ্ছিলেন আশিকসহ আরও কয়েকজন। অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, সাংবাদিক আশিকুল ইসলামকে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের সদস্যরা বেওয়ারিশ লাশের দাফন ও রোগীদের রক্তদান করে থাকেন। আশিক এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580