রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

বিএমএসএফ কেন্দ্রীয় সহ-সভাপতি আলম পলাশের মাতৃবিয়োগে শোক প্রকাশ : প্রতিবাদী কন্ঠ

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫২১ পাঠক পড়েছে

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের মমতাময়ী মাতা আলহাজ্ব নাজমা আকতার মারা গেছেন(ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৯ ছেলে মেয়ে,নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তাঁহার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সংগঠনের পক্ষ থেকে পাঠানো শোক বিবৃতিতে বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ ও সম্পাদক শিবলী সাদিক খান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
আগামিকাল রবিবার তাঁকে নিজ বাড়ি চাঁদপুর শহরের মমিন পাড়ায় জানাযা শেষে দাফন করা হবে। মরহুমের অষ্ট্রেলিয়া প্রবাসী পুত্র মো: নুরুল হাসান খাঁন তাঁর জানাজা পড়াবেন বলে পারিবারিক সূত্র জানিয়েছেন ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580