বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

তুর্কি সব পণ্য বর্জনের ডাক সৌদি আরবে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৮৯০ পাঠক পড়েছে

তুরস্কের সব ধরনের পণ্য বর্জন করতে সৌদি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের চেম্বার অব কমার্স। সংস্থার প্রধান বলেছেন- আমদানি, বিনিয়োগ এবং পর্যটনসহ তুরস্কের সব কিছু বর্জন করা প্রত্যেক সৌদি নাগরিকের দায়িত্ব। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে গালফ নিউজ।
সম্প্রতি এক বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আরব উপসাগরের কিছু দেশ তুরস্ককে টার্গেট করেছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার নীতি অনুসরণ করছে। এরদোয়ানের এমন বক্তব্যের পরই সৌদি চেম্বার অব কমার্স দেশটির নাগরিকদের এমন আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় এরদোয়ান বলেন, ‘এটা ভুলে যাওয়া উচিত হবে না, যে দেশগুলোকে নিয়ে প্রশ্ন উঠেছে; গতকাল সেগুলোর অস্তিত্ব ছিল না এবং সম্ভবত আগামীকালও থাকবে না। তবে আল্লাহর অনুমতিক্রমে এই অঞ্চলে আমাদের পতাকা চিরতরে উড়তে থাকবে।’এরদোয়ানের এই বক্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয়। এই বক্তব্যের পরই তুর্কি পণ্য বর্জনের আহ্বান জানান সৌদি চেম্বার অব কমার্সের প্রধান আজলান আল আজলান। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমাদের নেতৃত্ব, আমাদের দেশ এবং আমাদের নাগরিকদের বিরুদ্ধে তুর্কি সরকারের অব্যাহত বৈরিতার প্রতিক্রিয়া হিসেবে আমদানি, বিনিয়োগ বা পর্যটন যা-ই হোক না কেন, প্রত্যেক সৌদি ব্যবসায়ী এবং ভোক্তার দায়িত্ব তুরস্কের সব কিছু বয়কট করা।’

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580