বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে : কুতিনহো

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৯২৯ পাঠক পড়েছে

ঘরের মাঠ কাম্প ন্যুতে সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে ১-১ ড্র করে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই লুক ডি ইয়ং সেভিয়াকে এগিয়ে নেওয়ার দুই মিনিট পর সমতা ফেরান কুতিনহো। ম্যাচটা যে কঠিন হবে সেটা জানত বার্সেলোনা। তাই পিছিয়ে পড়ার পর পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় কিছুটা স্বস্তি ফিলিপে কুতিনহোর কণ্ঠে।
ম্যাচ শেষে ব্রাজিলের এই তরুণ মিডফিল্ডার বলেন, ম্যাচটা কঠিন ছিল, বেশ কঠিন। তবে এরকম যে হবে, তা আমরা জানতাম। মৌসুম কেবল শুরু। আমরা এক পয়েন্ট পেয়েছি। এখন আন্তর্জাতিক বিরতি, আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আশা করি, সবাই ভালোভাবে ফিরে আসবে।’
ঘরের মাঠে পয়েন্ট হারানোয় হতাশা থাকলেও এখন সামনে তাকাতে চান কুতিনহো। যে কারণ তার কণ্ঠে নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার তাগিদ। গত এক সপ্তাহে এটি ছিল বার্সেলোনার তৃতীয় ম্যাচ। প্রায় একই একাদশ নিয়ে ঠাসা সূচিতে ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। কুতিনহো আরও বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আমরা তিনটি ম্যাচ খেলেছি, যা কঠিন। তবে মৌসুম কেবল শুরু, সময়ের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারব।’

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580