শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ ডেস্ক

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥
  • প্রকাশিত সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৪৩ পাঠক পড়েছে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥ গত ১৯ ও ২০ আগষ্ট ২০২৩ তারিখে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন অনলাইন পত্রিকাতে ‘বহুল আলোচিত একাধিক মামলার আসামী বাপ্পি এখন জেল হাজতে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদের মধ্যে আসামী বাপ্পির সাথে জীবন, আকাশ ও রাসেল নামের বিভিন্ন অপকর্মের মূল হোতারাও ছিল। এই মর্মে সংবাদ প্রকাশিত হয় এবং তারা গোয়েন্দা নজরদারীতে আছেন। উক্ত প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন বলে দাবী করেন জীবন, আকাশ ও রাসেল। তাদের লিখিত প্রতিবাদ লিপি মতে জানা যায়, বহুল আলোচিত একাধিক মামলার আসামী বাপ্পির সাথে আমরা যুক্ত নই। তারা এটাও বলেন, বাপ্পী একজন বড় মাপের প্রতারক সে কখনো ভূয়া পুলিশ, ভূয়া ডিবি পুলিশ ও ভূয়া সাংবাদিক সেজে কুষ্টিয়া শহর সহ বিভিন্ন গ্রামাঞ্চলে নানান অপকর্ম করে বেড়ায়। তার নামে কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলা চলমান রয়েছে। উক্ত মামলার কোনটির সাথে আমরা সম্পৃক্ত নই।
বর্তমানে গরু চুরির অপরাধে কুষ্টিয়া সদর থানার মামলা নং- ২৯ তারিখ- ১২/০৮/২০২৩, জি আর নম্বর-৪২৩, ধারা- ৪৫৭/৩৮০/৫১১ দঃবিধি ও জোর পূর্বক ধর্ষণের চেষ্টা সহ যৌন নিপীড়ন করার অপরাধে মামলা নং-৩৩, জি আর নং -৪২৭, তারিখ: ১৪/০৮/২০২৩ ইং, ধারা: ৯(৪)(খ)/১০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) মামলায় বাপ্পী এখন জেলা হাজতে আছে বলে জানতে পারি। তার এ সকল কু-কর্মের সাথে আমরা জড়িত নেই বলে দাবী করেন তারা। তারা এটাও বলেন আমাদেরকে সমাজের বুকে সম্মান ক্ষুন্ন করার জন্য কে বা কারা সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন, আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জীবন
আকাশ ও
রাসেল

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580