বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

হামলার ছয় বছর পর শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা :প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :

মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলার ছয় বছর পর শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা,
কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার অভিযোগে ছয় বছর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া মডেল থানায় মাহমুদুর রহমান নিজে এজাহার জমা দেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, মামলা রুজু হয়েছে। মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫ থেকে ২০ জনকে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়া সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু, সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার এস এম মেহেদী হাসানকে পর্যায়ক্রমে আসামি করা হয়েছে।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় জামিন নিতে যান মাহমুদুর রহমান। জামিন মঞ্জুরের পর তিনি আদালত থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিতে উদ্যোগ নেন। কিন্তু সকাল থেকে আসামিরা তাঁকে হত্যার উদ্দেশ্যে রড, লাঠি ও অন্যান্য মারাত্মক অস্ত্রসহ কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে জড়ো হন। এ সময় তিনি অবরুদ্ধ হয়ে পড়েন। পুলিশের কাছে সহযোগিতা চান। কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশ কোনো সহযোগিতা করেনি।
এজাহারে মাহমুদুর রহমান বলেছেন, বিকেলে একটি প্রাইভেট কারে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় আসামিরা অস্ত্র, রড, লাঠিসোঁটা ও ইটপাথর দিয়ে গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েন। গাড়ির সব কাচ ভেদ করে লাঠি ও পাথর দিয়ে তাঁকে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি ঘাড়ের ওপর মাথার পেছনে ডান দিকে ও ডান চোখের নিচে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। এ ছাড়া লাঠি ও পাথরের আঘাতে দুই হাত ও বুকে আঘাত পান। দৌড়ে এক আইনজীবীর চেম্বারে আশ্রয় নিলে আসামিরা সেখানেও আক্রমণ করেন। এ ঘটনার পর তিনি রক্তাক্ত অবস্থায় যশোর বিমানবন্দরে গিয়ে এক চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক সেবা নিয়ে ঢাকায় যান। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কুষ্টিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, তৎকালীন আদালত পরিদর্শক মনিরুজ্জামান, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াছির আরাফাত, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম প্রমুখ

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580