বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

স্বপ্ন ছোঁয়ার প্রাণান্ত চেষ্টা ওহিদুরের

ইবি প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৬৬২ পাঠক পড়েছে

জন্ম থেকেই দুটি পা অকেজো। স্বাভাবিক মানুষের মতো হাঁটার মতো অবস্থা নেই তার। হাতের ওপর ভর দিয়ে এবং হুইলচেয়ারে করে চলাচল করেন ওহিদুর রহমান। রোববার ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্বপ্ন পূরণের নেশায় হামাগুড়ি দিয়ে অংশ নিয়েছেন প্রতিবন্ধী ওহিদুর রহমান।

গ্রামের স্কুল-কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেছেন রাজশাহীতে জন্ম নেয়া ওহিদুর। স্বপ্ন ছোঁয়ার প্রাণান্ত চেষ্টা ওহিদুরের। বিশ্ববিদ্যালয়ে রয়াসন বিভাগে পড়াশোনা করার ইচ্ছে তার।

ওহিদুর বলেন, হাঁটতে পারি না। হাতের ওপর ভর দিয়ে চলাফেরা করতে হয়। চলাফেরা করতে খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট ছাড়া যে আবার কিছু অর্জন করা যায় না। তাই তো রাজশাহী থেকে কুষ্টিয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসেছি। যত কষ্টই হোক পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আমার স্বপ্ন।

তিনি আরো বলেন, পড়াশোনা শেষে কোনো চাকরিতে যোগ দিয়ে অবহেলিত প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করতে চাই। ওহিদুরের বাবা আমিনুর রহমান জানান, ছোটবেলা থেকেই ওহিদুর অত্যন্ত দৃঢ় প্রত্যয়ী। সে অন্যদের মতো হাঁটাচলা না করতে পারলেও কখনো পড়ালেখা থেকে দূরে সরে যায়নি। তার এ আগ্রহের জন্যই তাকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি।

২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580