সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি আটক : প্রতিবাদী কন্ঠ

কামরুজ্জামান রিপন:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪৪০ পাঠক পড়েছে

কামরুজ্জামান রিপন :

পারিবারিক কলহের জের ধরে কুষ্টিয়া শহরে রত্না খাতুন (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। ১৫ জুন বুধবার সন্ধ্যার পরে কুষ্টিয়া শহরের কোর্ট পাড়ার আফু চেয়ারম্যানের গলির ২০ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

নিহত রত্না খাতুন মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল গ্রামের আজিম মৃধার মেয়ে। এ ঘটনায় রত্নার স্বামী রনি হোসেন (৪০) ও শ্বাশুড়ি লিলি খাতুনকে আটক করেছে পুলিশ। আটক রনি কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়নের বটতৈল গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত রনি প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। নিহতের লাশ ময়নাতদন্তর জন্য কুষ্টিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে পারিবারিকভাবে রনির সাথে বিয়ে হয় রত্নার। তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে পূর্ব পরিকল্পিতভাবে রনি ও তার মা শ্বাসরোধ করে রত্না খাতুনকে হত্যা করে।

নিহতের বাবা আজিম মৃধা বলেন, পারিবারিক কলহের জেরে রত্নাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে রনি ও রনির মা। বিকেল বেলায় মোবাইল করে কৌশলে রত্নাকে তার স্বামীর বাড়ি বটতৈল থেকে কুষ্টিয়া শহরে ডেকে আনেন তার শ্বাশুড়ি লিলি। লিলি ছাত্রাবাস ও বাসা বাড়িতে বুয়ার কাজ করে ও কুষ্টিয়া শহরের আফু চেয়ারম্যানের গলিতে একটি ভবনের তৃতীয় তলায় ভাড়ায় থাকে। ওই ভাড়া বাসায় রত্না আসলে তার স্বামী রনি ও রনির মা শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি জানাজানি হলে কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা বলেন, স্বামী ও স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই বাকবিতন্ডা হতো, রত্নাকে মারপিট করতো তার স্বামী। রত্না ভালো মানুষ ছিল। সে নির্যাতন মুখ বুঝে সহ্য করে ভালোভাবেই সংসার করছিল। কিন্তু রত্নাকে বাঁচতে দিল না ওরা। শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীকে শ্বাসরোধ হত্যার অপরাধে তার স্বামী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের স্বামী হত্যা কথা স্বীকার করেছেন৷ ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580