বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

সুজন ও পিএফজি’র উদ্যোগে কুষ্টিয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪৬ পাঠক পড়েছে

“তথ্য আমার অধিকার,জানতে হবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন ও পিএফজি (পিচ ফেসিলিটটরস গ্রুপ)’র যৌথ উদ্যোগে কুষ্টিয়াতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় শহরের চিলিঢ পার্কে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের এম ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আসিফ ইকবাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুকুল খসরু, সাংবাদিক শাহীন রেজা, প্রভাষক জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর তাজনিহার বেগম, আফরোজা ইসলাম, সাবিনা জাফর সাবেরা খানম, রোজিয়া মান্নান, অমিত হাসান, সেলিম রেজা, সাংবাদিক রেজাউল করিম রেজা, আব্দুল খাবির সহ আরো অনেকে।

তারা তাদের বক্তব্যে বলেন, ২৮সেপ্টেম্বর ২০২১ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। ২০১৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দি হাঙ্গার প্রজেক্ট ও নাগরিক সংগঠন সুজনের উদ্যোগে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ বছরেও সারাদেশে দিবসটি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন দৈনিক পত্রিকা পত্রিকার সম্পাদক শামসুন্নাহার সীমা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580