শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে নিহত ২ আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৯৩৭ পাঠক পড়েছে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ রোববার সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ সংলগ্ন এলাকায় দূর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মৃত মাদার চন্দ্র মন্ডলের ছেলে রামপদ মন্ডল ও একই এলাকার মৃত বনমালী মন্ডলের ছেলে অতিঙ্কার মন্ডল।

পাটকেলঘাটা থানা পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাস শাকদাহ ব্রিজ পার হয়ে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এ সময় আহত হয় আরো ১০ জন।

এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ খবর পাওয়া মাত্র পাটকেলঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আহত ও নিহতদের উদ্ধার করে, দুর্ঘটনায় পতিত যাত্রীবাহী বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
পাটকেলঘাটা থানার উপপরিদর্শক শাহীন হোসেন জানান, নিহত ও আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি (খুলনা মেট্রো-জ- ০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে!

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580