শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় সংস্কৃতির বিস্তার ও উন্নয়নে সহায়তার আশ্বাস : প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি

কাজি মনোয়ারুল হক (মুন্না) সাতক্ষীরা
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৯৩৭ পাঠক পড়েছে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, জেলা শিল্পকলা একাডেমি ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় তিনি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে যান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন এবং সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে রক্ষিত মহান স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধুর দূর্লভ চিত্র ঘুরে ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ সাতক্ষীরার সংস্কৃতির প্রশংসা করেন এবং সাতক্ষীরার সংস্কৃতির বিস্তার ও উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন। এরপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি জেলা শিল্পকলা একাডেমি ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্তার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী, সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, অধ্যক্ষ আশেক-ই এলাহী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, কণ্ঠশিল্পী মন্জুরুল হক, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা, সংগীত শিক্ষক মো. শহিদুল ইসলাম, নৃত্য শিল্পী নাহিদা পারভীন পান্নাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580