মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় বঙ্গবন্ধু পরিষদের জেল হত্যা দিবসের আলোচনাসভায় বীর মুক্তিযোদ্ধা রবি এমপি

কাজি মনোয়ারুল হক মুন্না সাতক্ষিরা
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৯৩৯ পাঠক পড়েছে

সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় সাতক্ষীরা সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি বলেন, যারা দেশকে ভালবাসে না, দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছিল বলে মন্তব্য করেন । তিনি আরও বলেন আজও দেশকে নিয়ে তারাই ষড়যন্ত্র করছে । জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ইতিহাসের জঘন্যতম দিন এই ৩রা নভেম্বর। এদিনে জেলখানায় জাতীয় চার নেতাকে স্বাধীনতা বিরোধীরা হত্যা করে। এরা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বারবার হামলা করেছে। মহান আল্লাহ তায়ালা বাংলাদেশের জনগণের ভাগ্যোন্নয়নে জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।

প্রধান অতিথি আরও বলেন, আমরা অতীত থেকে অনেক কিছু শিখেছি। সেই শিক্ষা থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিতে হবে।

সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু’র সঞ্চালনায় অত্র পরিষদের সভাপতি মকসুমুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য প্রভাষক এম সুশান্ত প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করা হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ । এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ জেলা বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580