শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় পলাশপোল আদর্শ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মনোয়ারুল হক মুন্না,সাতক্ষীরা
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৬২ পাঠক পড়েছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘণ পরিবেশের মধ্য দিয়ে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৪ এর উদ্যোগে শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৪ নির্বাহী কমিটির সভাপতি মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোনায়েম খান চৌধুরী সান্টু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মো. শামীমুর রহমান, সহকারি শিক্ষক ইসরাইল আলম, অবসর প্রাপ্ত শিক্ষক শম্ভুনাথ দে, সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম, দিলীপ কুমার দাস, কাজী আবুল মহসেন, সুদর্শন ব্যানার্জী, ইব্রাহীম হোসেন,
পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৪ নির্বাহী কমিটির উপদেষ্টা ফয়সাল মাহমুদ খান, মো. খাদেমুল বাসার, মো. আমিনুর রহমান, মো. ফিরোজ হোসেন, মো. মোস্তাফিজ হায়দার রিপন, সহ-সভাপতি মো. আলমগীর বিশ্বাস, সাধারণ সম্পাদক তাহমিদ সাহেদ চয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশাকুর রহমান আশা, সাংগঠনিক সম্পাদক মিনহাজ মোমিনুর রহমান জুয়েল, ক্যাশিয়ার মো. গোলাম মোস্তফা সাহেব, প্রচার সম্পাদক নিত্যানন্দ গুহ, সদস্য কাজী মনোয়ারুল হক মুন্না, মো. ফরহাদ হোসেন রানা, এ্যাড. মো. শাহিনুজ্জামান শাহীন, মো. আব্দুল আলম, মো. শামীম হোসেন শামীম, অসীম কুমার দাস রুনা লায়লা প্রমুখ।
সকালে প্রথমে হাঁড়িভাঙ্গা, বেলুন ফাটানো, চেয়ার সেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেশনে শিক্ষকদের সংবর্ধনা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৪ এর ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৪ নির্বাহী কমিটির সদস্য জহুরুল কবির।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580