মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৪

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৮৯৩ পাঠক পড়েছে

সাতক্ষীরা জেলার তালা থানার পাটকেলঘাটায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জুয়েল হোসেন (১৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন ‍গুরুতর আহত হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরার বাবুর পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র জুয়েল হোসেন তালা উপজেলার তৈলকুপি গ্রামের মফিদুল ইসলাম মোড়লের ছেলে । আহতরা হলেন, একই গ্রামের ফিরোজ মোড়লের ছেলে ইমন(১৮), ইমনের মামাতো ভাই মারুফ হোসেন (১৮), জামসেদ আলীর ছেলে মেহেদি হাসান( ১৯) ও নন্দ পালের ছেলে বিপ্লব পাল (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে সাতক্ষীরা থেকে যশোরগামী একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৯০৪) ও কেশবপুর থেকে সাতক্ষীরার দিকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন নিহতসহ আরও ৪ জন গুরুতর আহত হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত চার জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580