বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় জেলা পুলিশের অভিযানে চালকদের ডোপ টেস্ট

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৯৭১ পাঠক পড়েছে

সাতক্ষীরা জেলার সড়ক পরিবহন খাতকে মাদকাসক্ত চালক মুক্ত করতে চালকদের ডোপ টেস্ট করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন মেইন রাস্তায় ট্রাফিক পুলিশ, সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ লাইন্স এর চৌকস পুলিশ সদস্যদের সমন্বয়ে চালক এবং মোটর শ্রমিকদের মাঝে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মির্জা সালাইউদ্দিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর এবং ডিবি ওসি ইয়াছিন। “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০” উপলক্ষে সড়কে দুর্ঘটনা কমাতে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন ১২ জনের মধ্যে ৫ জনের ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় অর্থাৎ মাদকসেবী বলে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। সাতক্ষীরা সড়ক পরিবহন খাতকে মাদকসেবী মুক্ত করাতে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580