বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় জার্মান রাষ্ট্রদূত আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন

কাজি মনোয়ারুল হক মুন্না, সাতক্ষীরা
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৮৭১ পাঠক পড়েছে

সাতক্ষীরা জেলার দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান রাষ্ট্রদূত ত্রান সামগ্রী বিতরন করেছেন। বেসরকারী উন্নয়ন সংস্থা মিনা’র সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মিসেস কনসটনজা জাহরিনজার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার ও দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ বিপ্লব কুমার সাহা। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু। মিনা নামের এই উন্নয়ন সংস্থাটি গত কয়েকদিন যাবৎ দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের জরিপ করে অসহায় ও গরীব মানুষদের বাছাই করে ১ হাজারেরও বেশী মানুষকে এই ত্রান সামগ্রী বিতরন করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580