শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

সাতক্ষীরায় জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

কাজি মনোয়ারুল হক মুন্না, সাতক্ষীরা :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৮৮৭ পাঠক পড়েছে

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সাতক্ষীরায় কৃতী সন্তান শেখ ইউসুফ হারুন রবিবার সকালে নিজ গ্রাম আশাশুনি উপজেলার দরগাহপুর পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর দেয়া মুজিব বর্ষের উপহার হিসাবে ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় গ্রামের দুটি বাড়ীর ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে তিনি ৩৭নং দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ১০ শয্যা বিশিষ্ট মাও শিশু হাসপাতাল সংলগ্ন পলিটেকনিকাল ইনস্টিটিউট এর জমি অধিগ্রহনের জায়গা পরিদর্শন করেন। অত:পর তিনি দরগাহপুর ইউ,পি চেয়ারম্যান শেখ মিরাজ আলীর অনুরোধে ইউনিয়ন পরিষদে যান ও তালিকাভূক্ত ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। বিকাল তিনটায় তিনি খুলনার উদ্দেশ্যে রওনা দেন।

দরগাহপুর বিভিন্ন স্থান পরিদর্শন কালে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন, আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা,

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, পিআইও সোহাগ খান, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবর রহমান, প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল, আলহাজ্ব শেখ ফৌজদার রহমান, শেখ জাকারিয়া আলম, দরগাহপুর প্রেসক্লাব’র সভাপতি শেখ হিজবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580