রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় চার মাডার, সি আই ডি ‘র আটক রায়হানুলের তথ্যে আরও ৩ জন

সাতক্ষীরা প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৯৫১ পাঠক পড়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলিসা গ্রামের চাঞ্চল্যকর স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তানসহ চার জনকে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শাহিনুরের ছোট ভাই আটক রায়হানুলের দেওয়া তথ্যমতে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে।
এ নিয়ে মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হলো। বিকেলে গ্রেফতার তিনজন হলেন উপজেলার খলিসা গ্রামের আবদুর রাজ্জাক, একই গ্রামের আবদুল মালেক ও ধানঘরা গ্রামের আসাদুল ইসলাম। এদের মধ্যে রাজ্জাক ও মালেক নিহত শাহিনুরের নিকট প্রতিবেশি এবং আসাদুল ইসলাম নিহত শাহিনুরের হ্যাচারির কর্মচারী বলে জানাগেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারান পাল জানান, গত সোমবার ঢাকা রেঞ্জের সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার তিনি পুনরায় ঘটনাস্থলে আসেন।
বিকেলে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ভোর রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারী মালিক শাহিনুর, তাঁর স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে জবাই করে হত্যা করে দূর্বৃত্তরা। এ সময় নারকীয় এই হত্যাকাণ্ডের মধ্যে ঘাতকদের হাত থেকে প্রাণে বেঁচে যায় তাদের চার মাসের শিশু কন্যা মারিয়া সুলতানা।
এ ঘটনায় শাহিনুরের শাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে কলারোয়া থানায় হত্যা মামলা করেন। সে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামকে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাহিনুরের ছোট ভাই রায়হানুলকে আটক করে। পরে রায়হানুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে কাছে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। উভয় পক্ষের রিমান্ড শুনানি শেষে বিজ্ঞ জুডিশিয়াল আদালত-২ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন নাহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কলারোয়া আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) কায়েস মাহমুদ জানান, আসামিদের আদালতে পাঠানোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিমান্ডে নেওয়া রায়হানুল হকের জবানবন্দি অনুযায়ী ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580