শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় এনআরবিসি ব্যাংকের নকল রশিদসহ দালাল চক্রের ৩ সদস্য আটক

কাজি মনোয়ারুল হক (মুন্না),সাতক্ষীরা :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৮৮১ পাঠক পড়েছে

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এনআরবিসি ব্যাংকের সিল ও ড্রাইভিং লাইসেন্স’র ফি জমা দেওয়ার নকল রশিদসহ দালাল চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজীত সাহা এর নেতৃত্বে বিআরটিএ এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার কোরবান গাজীর পুত্র তুহিন ইসলাম, পলাশপোল সবুজবাগ এলাকার সাবুর আলীর পুত্র আবু সাঈদ, বেতলা এলাকার মোকবের আলীর পুত্র দেলোয়ার হোসেন।
বিআরটিএর সহকারী পরিচালক এ,এস,এম ওয়াজেদ হোসেন জানান, গ্রাহকের অভিযোগের ভিত্তিতে বহুদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি দালাল চক্র ভুয়া রশিদ বানিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট- এর সহযোগিতায় কোর্টের উত্তর পাশে তুহিন কম্পিউটার নামক ফটোকপি ও কম্পোজের দোকানে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স’র ফি জমা দেওয়ার নকল রশিদ ও এনআরবিসি ব্যাংকের নকল সিলসহ তিন জনের চক্রবদ্ধ একটি দলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, রবিবার সন্ধ্যায় তিনি নিজে বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. বুরহান উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580