রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৬৪ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
বাংলাদেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ আগস্ট) কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সকাল ১১ টাই কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) (রেজি নং-২০৬৯) এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভপতিত্বে মানববন্ধন পরিচালনা করে সাধারন সম্পাদক শামিম-উল হাসান অপু। মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক এস,এম মাহফুজ-উর রহমানসহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর, প্রবীন সাংবাদিক দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক খাদেমুল ইসলাম। মানববন্ধনে বক্তরা বলেন, গত এক যুগে ১১১বার সাগর-রুনী হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আওয়ামী সরকার নিজের দোষ গোপন রাখতেই সাগর-রুনী হত্যা কান্ডের বিচার না করে প্রহোসন করেছে। বর্তমানে নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের কাছে সাগর-ররুনী হত্যা কান্ডের বিচারের জোর দাবি জানান। কুষ্টিয়ার হাসিবুর রহমান রুবেল হত্যা কান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অতি পরিকল্পিত ভাবে রুবেলকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়। এই হত্যাকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রশাসনের স্বার্থলোভী কর্মকর্তা ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হয়। এই হত্যার যেনো কোনভাবে বিচার না হয় সে জন্য নৌ পুলিশের কাছে মামলার তদন্ত ভার দেয়া হয়েছে। এখন সময় এসেছে রুবেলের হত্যাকারিদের শনাক্ত করার। দ্রুত রুবেল হত্যা কান্ডের জট খুলে বিচারের আওতায় আনতে হবে।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংববাদিকদের কলম থামিয়ে দিতে কালো আইনের সমালোচনা ও বাতিলের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন , আওয়ামী সরকার তার রাজত্ব্য কায়েম ও নির্বিগ্নে জুলম নিপিরন চালিয়ে যেতে সাংবাদিকদের কন্ঠ রোধ করতে ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন পাশ করে। এই আইনের মাধ্যমে দেশের অনেক সাংবাদিক মিথ্যা মামলার শিকার হয়েছে। স¦াধীন সাংবাদিকতা ও সত্যকে সত্য বলে তুলে ধরার ক্ষমতা কেড়ে নেয়া হয় এ আইনের মাধ্যমে। তাই বর্তমান তত্ত্ববধায়ক সরকারের কাছে অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এম এ জিহাদ , প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই , সদস্য সেহাব উদ্দিন, শাহারিয়ার ইমন রুবেল, নাব্বির আল নাফিজ, সোহাগ মাহমুদ, তুহিন খন্দকার, নাজমুল হাসান, এ জে সুজন, এসে, এম রাসেল আবু মনি জুবায়ের এলিন, খন্দকার সোহেল টানু, কাজী সাইফুল, হাসনাত রাব্বু, শুভ, আল আমিন হোসেনসহ প্রমুখ্। এছাড়া আরও উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের সোহেল পারভেজ , বিটিভির তরিকুল ইসলাম , দৈনিক খবরওয়ালার ভারপপাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ, দৈনিক কুষ্টিায়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন বাংলা টিভির এম লিটন উজজামান, এশিয়ান টিভির ক্যামেরাম্যান রাব্বিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580