বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদান করলেন এমপি হানিফ : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩৩৭ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :

কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রদত্ত প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন ) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত মাহবুব উল আলম হানিফ এমপি’র বাড়ির সামনে মঞ্চে এসব চেক বিতরণ করা হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের মাঝে চেক প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ মাহবুব উল আলম হানিফ। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, অ্যাড. শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ প্রমুখ। সভার সভাপতিত্ব করেন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। সভা সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। জেলার মোট ৮০ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব সরকার। আমরা বিশ্বাস করি গণমাধ্যম যত স্বাধীন এবং বাঁধাহীন হবে গণতন্ত্র তত সমৃদ্ধ ও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে যা করছেন, যে অবদান রাখছেন তা অতীতের কোন সরকার করেনি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেছিলেন আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সকলের প্রতি দৃষ্টি আছে। বর্তমান সরকারের আমলে বিভিন্ন ক্যাটাগরিতে যত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এর আগে কোন সরকার জনগণের পাশে এসে এইভাবে কখনো সহযোগিতা করেনি । এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র এবং সমাজের কল্যাণে সাংবাদিকদের দায়িত্ব অনেক।বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিক রয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580