বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

সব রেকর্ড ভঙ্গ করে কুষ্টিয়ায় সর্বোচ্চ করোনায় আক্রান্ত ১৫৬ জন: মৃত্যু-৪

সলেমান শাহ:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৬২৭ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫৬ জন ও মারা গেছে ৪ জন। সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল করিমের তথ্যতমে ৩৯৯ জনের করোনা পরীক্ষা করে ৩৯.০৯% হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া পিসিআর ল্যাবে ২২৮ টি এবং এন্টিজেন টেস্ট ১৭১ টি নমুনার মধ্যে যথাক্রমে ৮৩ টি এবং ৭৩ টি পজিটিভ এসেছে। উপজেলা ভিত্তিক রিপোর্টে কুষ্টিয়া সদরে ৭৭ জন, কুমারখালী ২৮ জন, দৌলতপুরে ১৭ জন, ভেড়ামারায় ১০ জন, মিরপুর উপজেলায় ১৯ জন পজিটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওর্য়াডে সিট খালি নেই।

এদিকে সীমান্তবর্তী জেলা হওয়ায় কুষ্টিয়া জেলাকে ২য় বারের মত বিশেষ লকডাউনের আওতায় আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে আগামী শনিবার থেকে কুষ্টিয়া পৌর এলাকা কঠোর লকডাউনের আওতায় আনা হবে।

সরেজমিনে দেখা গেছে, জেলার মানুষ ও যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। কিন্তু কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। দোকানপাট, শপিংমল বন্ধ থাকলেও পৌর এলাকার বিভিন্ন কাঁচাবাজারে ভিড়ের মধ্যেও মানুষ মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছে না।‌ শহরে ঢোকার প্রবেশ মুখে সড়কে বাঁশ বেঁধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। তবুও মানছে না সাধারণ জনগণ। এদিকে করোনা থেকে মুক্তিপেতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580