রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

সফল নারী উদ্যোক্তা কুষ্টিয়ার জয়িতা পদক প্রাপ্ত সাফিনা আনজুম জনী : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৬৮১ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারী বাতায়নের উদ্যোগে উপলক্ষে কুষ্টিয়ায় সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী বাতায়নের সভাপতি এবং মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌবনের সিইও হাবিবুল আলম, জেনারেল ম্যানেজার মোশাররফুল হক বকুল, ম্যানেজার আশিকুজ্জামান রনি, এক্সিকিউটিভ অফিসার মীর তনিমা, দিশার সহকারী নির্বাহী পরিচালক এনামুল হক সালাম সহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, নিজের উদ্যোগে সাফিনা আনজুম জনী অনেক সামাজিক কাজ করে। যার ফলে তিনি জয়ীতার পদক অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি নিজের মেধা মননশীলতার কারণে প্রতিনিয়ত সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখেন। তার মতো আরও নারী এগিয়ে এলে এবং এভাবে সমাজের কল্যাণে কাজ করলে সমাজ বদলে যাবে। তিনি আরও বলেন, নারীরা নিজে আত্মনির্ভরশীল হলেই কেবল সম্মাননা বাড়বে। তিনি এটাও বলেন, কারও কাছে হাত পেতে নয়। নিজেই কিছু করার মধ্যে নিজেকে সম্মান জানাতে হবে।

নারী বাতায়নের সভাপতি এবং মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনী বলেন, নারী দিবসে আমার একটাই চাওয়া, সমহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি নারী জীবনের সকল ক্ষেত্রে। অতিরিক্ত কোন সুবিধা বা সহানুভূতি না হলেও চলবে, যেন প্রতিটি নারীর মানুষের মর্যাদা মেলে। আজকের এই নারী দিবসে সকল নারীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা অবিনত।

অনুষ্ঠান শেষে নারী বাতায়নের সভাপতি সাফিনা আঞ্জুম জনী ও প্রধান অতিথি এবারের নারী দিবসের সম্মাননা স্বারক তুলে দেন, শিক্ষা ক্ষেত্রে নাসিরা নাসরিন পিয়া, শিল্প-সংস্কৃতিতে কোহিনুর খানম, সেরা জীবন সঙ্গিনী হিসেবে পাপিয়া সুলতানা, স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী নারী হিসেবে রেখা খাতুন এবং মীর তনিমাকে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580