বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বিবাহবার্ষিকী পালন করলেন কুষ্টিয়ার এক ব্যবসায়ী দম্পতি

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৯০২ পাঠক পড়েছে

শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বিবাহবার্ষিকী পালন করলেন কুষ্টিয়ার এক ব্যবসায়ী দম্পতি

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার বিশ্বস্ত খাদ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান মৌবনের সিইও হাবিবুল আলম ও নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে গত রবিবার তাদের ২৯তম বিবাহবার্ষিকী পালন করেছেন। হৈ-হুল্লোড় বা খাওয়া-দাওয়ার আয়োজন না করে তার পরিবর্তে শীতার্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল, চাদর বিতরণের মাধ্যমে বিবাহবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন ওই দম্পতি।

বিবাহবার্ষিকীর দিনে এই ব্যতিক্রমধর্মী আয়োজনের বিষয়ে মৌবনের সিইও হাবিবুল আলম ও নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী বলেন, ‘বিবাহ বার্ষিকীর দিনটি আমরা সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে কেক কেটেছি। তাদের সাথে হৈ-হুল্লোড় করেছি। আমাদের ক্ষুদ্র প্রয়াসে শিশুরা আনন্দ পেয়েছে, এটাই আমাদের প্রাপ্তি।’ তাছাড়া সুবিধাবঞ্চিত মানুষের জন্য কম্বল, চাদর ও শীতের পোশাক বিতরণ করে আমরা বিবাহবার্ষিকীর এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চেষ্টা করেছি মাত্র। এ সময় মৌবনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580