মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

শিল্পপতি ফজলে করিম খোকার উদ্যোগে ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরন : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫১২ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়া মিলপাড়ার ঐতুব কেমিক্যাল ওয়ার্কসের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি শেখ ফজলে করিম খোকার উদ্দোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।

২৯ শে এপ্রিল শুক্রবার সকাল ৯ টার সময় মিলপাড়া ফজলে করিম খোকার নিজ বাসভবনে ঈদ বস্ত্র শাড়ী ও লুঙ্গি বিতরন করা হয়েছে। এ ছাড়াও অসহায় দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে তাদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও তিনি অসহায়দের মাঝে ২২০০ টি শাড়ী, ২০০ টি লুঙ্গী ও স্বামী পরিত্যক্ত, বিধবা ও দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২ টি অত্যাধুনিক সেলাই মেশিন বিতরন করেছেন।

শেখ ফজলে করিম খোকা বলেন, আমি প্রতিবছর ঈদের সময় অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরন করি। কিন্তু এবার আমি দুস্থ নারীদের মাঝে ১২ টি অত্যাধুনিক সেলাই মেশিন উপহার দিয়েছি। যাতে তারা সংসারে স্বাবলম্বী হয়ে উদ্দোক্তা হতে পারে। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা লাভলু, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক দ্বীন ইসলাম, সহ এলাকার মান্যগণ্য ব্যাক্তিবর্গরা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580