রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

মানবতার ফেরিওয়ালা এক করোনাযোদ্ধা প্রবাসী নেহালের চমক

সুজন ইসলাম।।
  • প্রকাশিত সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৮২২ পাঠক পড়েছে

মহামারী করোনার ধাক্কা সামলাতে কুষ্টিয়ার কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ আজ পথে বসেছে। ঐ সকল কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী মানবতার সেবক ও একজন করোণা যোদ্ধা জয় নেহাল। জয় নেহাল এখন একটি ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। কোভিড ১৯ এর শুরু থেকেই জয় নেহাল সুদূর প্রবাসে থেকেও তার জন্মভূমি কুষ্টিয়া বাসিকে একের পর এক সহযোগিতা করে যাচ্ছেন তা দেখে বিশ্বব্যাপী আজ হতভম্ব।

প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সন্ধ্যায় জয় নেহালের সহযোগীতায় কুষ্টিয়া আড়ুয়াপাড়া, কালিশংকরপুর, হরিশংকরপুর, উত্তর মিলপাড়া, কুষ্টিয়া মেডিকেল কলেজের উত্তর পাশে সহ কুষ্টিয়া পৌরসভা আওতাধীন এলাকার ৬০জন কর্মহীন রিস্কাচালক, ভ্যানচালক ও নিম্নআয়ের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া দেন। খাদ্য সামগ্রী বিতরণের সময় সার্বিক সহযোগিতায় ছিলেন, সালমান শাহেদ, রিপন ইসলাম, আরমান শেখ. সাদ, অপু সহ স্থানীয় ব্যক্তিবর্গরা। এ সময় অবরুদ্ধ কর্মহীন, দুঃস্থ অসহায় ৬০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ইতিপূর্বে করোনা রোগীদের জন্য দশটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন বর্তমানে বিভিন্ন করোনা রোগীরা হোম কোয়ারেন্টাইনে ব্যবহার করছেন। আজ বুধবার নতুন করে আরও দশটি অক্সিজেন সিলিন্ডার এসে পৌঁছেছে কুষ্টিয়ার করোনা রোগীদের জন্য।

অন্যদিকে প্রবাসী জয় নেহালের সহযোগিতায় বুধবার সকালে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতলে মাক্স ও সুরক্ষা সামগ্রী প্রদান করেন। কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা:মো: আবদুল মোমেন এর কাছে বাংলাদেশ ছাত্রলীগের স্বেচ্ছাসেবক আহত সম্রাট ও হৃদয়ের জন্য কিছু খাদ্য সামগ্রী ও সকলের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক নেহাল স্যারের সন্তান জয় নেহাল বর্তমানে সপরিবারে তারা সকলে আমেরিকা বোস্টন বসবাস করছেন। জয় নেহাল ভিডিও বার্তায় বলেন, আমি সার্থক এই কারণে যে, দীর্ঘ করোনাকালীন সময় থেকে আমার কিছু শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে কুষ্টিয়াবাসীকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। বর্তমানে আমার দেখাদেখি বিভিন্ন সংগঠন এই করোনা কালীন সময়ে এগিয়ে এসে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে এটাই আমার চরম পাওয়া। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমি ও আমার পরিবার সুস্থ থেকে এই মহামারী করোনা কালীন সময়ের মধ্যে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580