সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৫ জন নেতাকর্মীকে সরাসরি বহিষ্কার : বইছে সমালোচনার ঝড়

কামরুজ্জামান রিপন;
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৮৬৪ পাঠক পড়েছে

বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৫ জন নেতাকর্মীকে সরাসরি বহিষ্কার : বইছে সমালোচনার ঝড়

কামরুজ্জামান রিপন : কুষ্টিয়া সদর উপজেলা ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে নির্বাচন করায় দলীয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মতে বিদ্রোহী প্রার্থী ২৫ জন নেতাকর্মীকে ‌স্থায়ীভাবে বহিষ্কার করেছেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। উল্লেখ্য সভাপতি ও সাধারণ সম্পাদকের ২১/১২/২১ তারিখের স্বাক্ষরিত পত্রে দেখা গেছে ২৫ জন বিদ্রোহী প্রার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মূলত: চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৫ জন নেতা কর্মীকে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগ উক্ত বিদ্রোহী প্রার্থীদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করতে পারে কিনা তা জানতে সদর উপজেলার সাধারণ সম্পাদক রেজাউল হকের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি প্রথমে বলেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা দল থেকে বহিষ্কার করতে পারি। কথা ঘুরিয়ে পরবর্তীতে তিনি বলেন, আমরা কি বহিষ্কার করতে পারি। অথচ চিঠিতে সুস্পষ্ট লেখা আছে যে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল। উক্ত চিঠি জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করেছেন সেখানে উল্লেখ আছে স্থায়ী বহিষ্কার প্রসঙ্গে।বহিষ্কারের বিষয়ে সাধারণ সম্পাদক তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে লেখা আছে ‘কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত বিদ্রোহীদের নামের তালিকা’।

অন্যদিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আসগর আলীর মুঠোফোনে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ গঠনতন্ত্র ৪৭ (১১) ধারায় কোন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করতে পারেনা। তারা বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করে পত্র দিবেন। জেলা আওয়ামী লীগ উক্ত সুপারিশ পত্র গ্রহণ করার পর সেটি কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর পর কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে দলীয় গঠনতন্ত্রে উল্লেখ আছে।

বিষয়টি নিয়ে কুষ্টিয়া জেলা জুড়ে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের এ ধরনের কর্মকাণ্ডকে নিয়ে আলোচনার ঝড় বইছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580