রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

বিআরবি হসপিটালের প্রতারণার ফাঁদে ভুক্তভোগীরা সর্বশান্ত : প্রতিবাদী কন্ঠ

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩১৩ পাঠক পড়েছে

নিজস্ব প্রতিনিধি: ঢাকায় অবস্থিত বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান বিআরবি হসপিটাল প্রতারণার ফাঁদ খুলে বসেছে। ভূয়া বিল ভাউচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। রোগীরা হচ্ছে সর্বশান্ত। সুস্থ্য হয়ে বাড়ী ফেরা রোগীর সংখ্যাও খুব কম। রোগীর স্বজনরা বলছে, টেষ্ট বানিজ্য করে প্রতিষ্ঠানটি। এছাড়া নির্দিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানীর দামী ঔষধের বাইরে ডাক্তাররা ঔষধ প্রেসক্রিপশন করেননা বলে অভিযোগ করেছেন একাধিক রোগীর স্বজন। এদিকে এক নবজাতককে নিয়ে ব্যবসা করেছেন বিআরবি হসপিটাল। ৭ দিন বয়সী ওই নবজাতকের এখনও নাম পর্যন্ত রাখা হয়নি। গত ৭ আগষ্ট বিআরবি হসপিটালে পেডিয়াটিক ও নিওরোলজী কনসালটেন্ট ডাঃ নাজমুন নাহারের তত্ববধানে ফার্মগেট এলাকার ফারহানার ছেলেকে ভর্তি করা হয়। ১৪ আগষ্ট পর্যন্ত ওই নবজাতককে সুস্থ্য করতে পারেনি ডাক্তার। শেষ পর্যন্ত তাকে ১৪ আগষ্ট হাতে ধরিয়ে দেয়া হয় ২ লাখ ৩৭ হাজার টাকার একটি বিল। বিলে উল্লেখিত সেবার মধ্যে ১৪ আগষ্ট রাত ১০ টা ৫০ মিনিটে একবার ৫১ মিনিটে ১ বার ও ৫৩ মিনিটে দুই বার রোগীকে দেখেছেন ডাক্তার নাজমুন নাহার। একই সময়ে তিন মিনিটের ব্যবধানে ৪ বার একই রোগীকে দেখে প্রতিবার ১২শ টাকা করে ৪ হাজার ৮ শ টাকা বিলে উল্লেখ করা হয়েছে। এই ধরণের প্রতারণা প্রায় সকল রোগীর ক্ষেত্রে করে চলেছে বিআরবি হসপিটাল। এই বিষয় নিয়ে বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান মজিবর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি ওই ডাক্তারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। হসপিটাল কর্তৃপক্ষ বিল দেয়ার সময় পরিষ্কার ভাবে বলে দিয়েছে এটিই তাদের নিয়ম। ভুক্তভোগী রোগীর অভিভাবক মনসুর আহমেদ প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580