সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

বালিতে সয়লাব ও অন্ধকারে নিমজ্জিত শেখ রাসেল সংযোগ সেতু! প্রশ্নবিদ্ধ প্রশাসন : প্রতিবাদী কন্ঠ

এজাজ উচ্ছ্বাস:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৬০৫ পাঠক পড়েছে

এজাজ উচ্ছ্বাস : কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের আন্দোলন, সংগ্রামের ফসল শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু। কুষ্টিয়া শহর হতে অদূরে নদীবেষ্টিত একটি জনপদের গল্পটা কয়েক বছর আগেও ছিলো হতাশাজনক। প্রমত্ত পদ্মা নদীর শাখা গড়াই নদী মাত্র আধা কিলোমিটারের কম দুরত্বে শহর হতে গ্রামকে যুগের পর যুগ বিছিন্ন হয়ে ছিলো যার ফলে হরিপুর সহ আশেপাশের কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা থমকে ছিলো। গ্রাম থেকে শহর মাঝখানে প্রায় আধা কিলোমিটার গড়াই নদী বিশাল পার্থক্য গড়ে তোলে। শহরের কাছাকাছি থেকেও আধুনিকতা থেকে পিছিয়ে। জীবনের ঝুৃকি নিয়ে স্কুল, কলেজ পড়ুয়া থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ জীবন জীবিকার তাগিদে কুষ্টিয়া শহর সহ আশে পাশের কয়েকটি জেলায় বিভিন্ন ধরণের ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতো।

প্রবাদ আছে কুষ্টিয়ার শহরের অধিকাংশ ব্যবসায়ী হরিপুর গ্রামের বাসিন্দা। হরিপুরের মানুষ না এলে কুষ্টিয়া শহর অচলাবস্থার সৃষ্টি হয়। গড়াই নদীতে নৌকা দিয়ে প্রতিদিন প্রায় ১০হাজার মানুষ খেয়া পারাপার হতো। বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী হরিপুর বাসীকে ২৪ইং মার্চ ২০১৭সালে আনুষ্ঠানিক ভাবে শতকোটি টাকা ব্যয়ে শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতু উপহার দেওয়া হয়। কিন্তু অবৈধ ভাবে রাতদিন বালি ভর্তি ট্রলি চলাচল করায় শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর দুপাশে বালিতে সয়লাব হয়ে আছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর এমন বেহাল দশায় সাধারণ জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে রাসেল সেতুর উপরে কোন বাতি জলে না। সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। সেই সুযোগে প্রতিনিয়ত ঘটছে সেতুর উপরে ছিনতাই ও রাহাজানি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন জানান, বিভিন্ন মহলের অদৃশ্য ইশারায় বালি কিংবা ট্রলি এইসব অবৈধ সিন্ডিকেট চলছে যুগের পর যুগ। জনদুর্ভোগ বা জনগণের জন্য ভাবার মতো কেউ নেই। দিন যায় শুধু এইসব সিন্ডিকেটের হাত বদল হয়। জনদুর্ভোগে নাকাল সাধারণ মানুষ তো সিন্ডিকেট বোঝে না শুধু একটু নির্বিঘ্নে চলাচলের অধিকার চাই। তাই এলাকাবাসীদের দাবী কোন আশ্বাস নয় খুব শীঘ্রই শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর উপর বালি অপসারণ করা হোক। মাস খানেক আগে এ বিষয়ে বেশ কয়েকটি নিউজ প্রকাশিত হলেও প্রশাসনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580