বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

বাতির নিচেই অন্ধকার: জব্দকৃত টেপেন্টার মূল আসামি প্রান্ত পুলিশ লাইনের মালি : প্রতিবাদী কন্ঠ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৪০৮ পাঠক পড়েছে

বাতির নিচেই অন্ধকার: জব্দকৃত টেপেন্টার মূল আসামি প্রান্ত পুলিশ লাইনের মালি

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া গোরস্তানের পাশ থেকে ১২৭ পিচ টেপেন্টাডল ট্যাবলেট কুষ্টিয়া মডেল থানা পুলিশ উদ্ধার করলেও মূল আসামি প্রান্ত ওরফে বাহার স্থানীয় বাসিন্দাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুর ২ ঘটিকার সময় মঙ্গলবাড়িয়া গোরস্থানের পাশ থেকে। মাদক কারবারি প্রান্ত ওরফে বাহার কুষ্টিয়া পুলিশ লাইনএ মালি হিসাবে নিয়োগ প্রাপ্ত হলেও বর্তমানে তিনি কুষ্টিয়া পুলিশ লাইনের ক্যান্টিনে কাজ করেন বলে সকলেই জানে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবাড়িয়ার মুক্তারের ছেলে প্রান্ত ওরফে বাহার পুলিশ লাইনের একটি আইডি কার্ড শো করে দীর্ঘদিন এলাকায় মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছেন। তার ব্যবসায়ের মূল ডিলার শহীদের ছেলে বারেক ও আরিফের ছেলে দিপু এরা তিনজনই এ ব্যবসায়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। উক্ত তিনজনের বাড়ি মঙ্গলবাড়িয়া গোরস্থান সংলগ্ন ব্যারাকের পাশেই। পুলিশের আইডি কার্ড শো করে ব্যবসা চালিয়ে যাওয়ার কারণে অনেকেই তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে নারাজ ছিল এতদিন। কিন্তু গত বুধবার দুপুরে যখন স্থানীয় জনতার হাতে গ্রেফতার হয় তখন একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়।পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানার এসআই সাহেব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ১২৭ পিস টেপেনটা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে একটি মামলা দায়ের করেন।

কুষ্টিয়া পুলিশ সুপার কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করার জন্য জিরো টলারেন্স ঘোষণা করেছেন অথচ পুলিশ লাইনে কর্মরত একজন মালি বর্তমানে পুলিশ ক্যান্টিনে কাজ করার পাশাপাশি মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন নিজ এলাকায়। তাতে বিপথগামী হচ্ছে বিভিন্ন এলাকার উঠতি বয়সী সন্তানেরা। যে কারণে অভিভাবক মহল তাদের সন্তানদেরকে নিয়ে বড় ধরনের দুশ্চিন্তায় দিনপাত করছেন বলে এলাকাবাসী প্রতিবেদককে জানায়।

স্থানীয় বাসিন্দারা পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপ কামনা করে বলেন, অতি দ্রুত প্রান্ত ওরফে বাহার সহ তিনজনকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580