শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৭ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো’ এই স্লোগানকে সামনে রেখে আহ্বায়ক এম. এ মান্নানের সভাপতিত্বে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির নির্দেশে উক্ত আলোচনা সভায় সদস্য সচিব কে এম শাহীন রেজার সঞ্চালনায় কুষ্টিয়া জেলার সকল উপজেলা ভিত্তিক আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন উপজেলার মূল ধারার সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদেরকে এক সপ্তাহের মধ্যে কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির কাছে দাখিল করতে অনুরোধ জানানো হয়।

জেলা কমিটির আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, সাংগঠনিক সচিব আশরাফুল ইসলাম, দপ্তর সচিব জিহাদুল ইসলাম জিয়া, অর্থ সচিব ইমতিয়াজ আহমেদ মিলন, সহকারী অর্থ সচিব রেদোওয়ান সিদ্দিক, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহেল কাফি। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, আমিন হাসান, কামরুজ্জামান রিপন, আব্দুর রহমান, নাসিম আহমেদ, রাব্বি আহমেদ, জুয়েল রানা ও রেদোয়ানুল হক সবুজ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580