সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশনের জায়গা গিলে খাচ্ছে ভূমিদস্যুরা!  : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮০ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার জগতি রেলওয়ে স্টেশন। বাংলাদেশের প্রথম রেল স্টেশনটি কোন জেলায় অবস্থিত তা বাংলাদেশি প্রতিটা নাগরিকের কম বেশি অনেকেরই জানা আছে । তবে সেই অতীত ঐতিহ্য আজ বিলিন হতে চলেছে । ব্রিটিশ আমলে কুষ্টিয়া শহরের জগতি নামক স্থানে রেল স্টেশনটি স্থাপিত হয় । তৎকালীন ভারতের পশ্চিমবঙ্গের শিয়ালদা স্টেশন থেকে ট্রেন যাত্রী নিয়ে এসে জগতি রেল স্টেশনে নামিয়ে দিয়ে পুনরায় জগতি স্টেশন থেকে যাত্রী নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিত । সেসময় মানুষের কোলাহল ও পদচারণায় স্থানটি মুখরিত হয়ে উঠলেও এখন সেই অতীত ঐতিহ্য শেষ হতে চলেছে ।

বর্তমানে যদিও এখন জগতি রেল স্টেশনের উপর দিয়ে দৈনিক অনেকগুলো ট্রেন আসা-যাওয়া করে তার পরও হারানো ঐতিহ্য আর ফিরে আসেনি । পোড়াদহ রেল স্টেশন থেকে জগতি রেল স্টেশন পর্যন্ত ডাবল রেললাইন ছিল । রেলওয়ে কর্তৃপক্ষ সেই ডাবল রেললাইন কে সিঙ্গেল লাইনে পরিণত করেছে । সেই সাথে পাল্লা দিয়ে স্থানীয় ভূমিদস্যুরা আরেক ধাপ এগিয়ে আশেপাশে জায়গাগুলো গিলে খেতে শুরু করেছে অনেক আগে থেকেই ।অবশিষ্ট যেটুকু ছিল স্থানীয় দখলদারেরা সরকারি দলের নাম ভাঙিয়ে গিলে খাওয়া আরম্ভ করেছেন।

দখলদারেরা এ প্রতিবেদককে জানান তারা সরকারিভাবে কমার্শিয়াল লিজ গ্রহণ করেছেন । অথচ পাকশী রেলওয়ে ভূসম্পত্তি বন্দোবস্তকারী কর্মকর্তা জানালেন অন্য কথা । তিনি জানান, স্টেশনের সামনে জলাশয় কৃষি বন্দোবস্ত দেয়া আছে । কোন প্রকার কমার্শিয়াল লিজ দেয়া হয় নাই আর পাকা দোকানঘর নির্মাণেরতো প্রশ্নই ওঠে না ।

এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ের কাননগো এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি কিছুই জানিনা। বিষয়টি এলাকার সুশীল সমাজ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এবং অবৈধ দোকান নির্মাণ কাজ বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580