রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

প্রভাস-দীপিকার সঙ্গে যুক্ত হলেন অমিতাভ

বিনোদন ডেক্স
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ১৩৯০ পাঠক পড়েছে

আগেই ঘোষণা এসেছিল, নাগ অশ্বিনের আগামী ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে হাজির হবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।
এবার জানা গেল, চমকের এখানেই শেষ নয়। বিগ বাজেটের এই ছবিতে থাকছেন বিগ বি অমিতাভ বচ্চনও।
আজ (৯ অক্টোবর) প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তি মুভিজের তরফ থেকে জানানো হয়েছে এই সংবাদটি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বলিউড শাহেনশাহ। একটি ভিডিও প্রকাশ করে এই কিংবদন্তিকে স্বাগতও জানানো হয়েছে।
পাশাপাশি ছবিটির নির্মাতা নাগ অশ্বিনও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‌‘নিজেকে ভাগ্যবান ও আশীর্বাদধন্য মনে করছি যে, বচ্চন স্যার আমাদের এই ছবিকে বেছে নিয়েছেন। আমি যতদূর জানি, উনার কাছে আরও অনেক ছবির প্রস্তাব ছিল। কিন্তু তিনি আমাদেরকে বেছে নিয়েছেন। পূর্ণদৈর্ঘ্যের এই চরিত্রটি আশা করছি তার অসামান্য প্রতিভার কদর করতে পারবে।’
কল্পভিত্তিক এ ছবিটির বাজেট প্রায় ৪০০ কোটি টাকা। দীপিকা এর জন্য ২২ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায়) পারিশ্রমিক নেবেন। আর শোনা যাচ্ছে, প্রভাস নাকি বাংলাদেশের মুদ্রায় ৫৬ কোটি টাকা নিচ্ছেন।
ছবিটির সম্পূর্ণ কাস্ট এখনও ঘোষণা করা হয়নি। জানানো হয়নি এর নামও। তবে নির্মাতাদের আভাস অনুযায়ী, এতে যুক্ত হবেন দেশের বড় বড় সব সুপারস্টার।
অন্যদিকে এই সিনেমার মাধ্যমেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন দীপিকা। ইনস্টাগ্রামে সেকথা জানিয়ে দীপিকাও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। লিখেছিলেন, ‌‘খুবই উচ্ছ্বসিত লাগছে। একটা অসাধারণ জার্নির জন্য অপেক্ষা করতে পারছি না আর।’
জানা যায়, ছবিটি তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে।
সূত্র: আইএএনএস

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580