শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

প্রবাসী জয় নেহালের সহযোগীতায় কুষ্টিয়ায় ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগাম অনুষ্ঠিত

কামরুজ্জামান রিপন;
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৯১২ পাঠক পড়েছে

আমেরিকা প্রবাসী জয় নেহালের সহযোগীতায় ও জেনারেশন-২০২০ এর উদ্দ্যোগে এবং ‘প্রতিবাদী কন্ঠের’ মিডিয়া পার্টনারে কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের কান্তিনগর বোয়ালদাহ্ গ্রামে সোমবার সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগাম অনুষ্ঠিত হয়। (অর্থ নয়, রক্ত দিয়ে দেশের মানুষ বাচাবো) এই স্লাগানকে সামনে রেখে জেনারেশন-২০২০ নামের সংগঠন এই করোন মহামারীতে ভিন্ন ধর্মী উদ্দ্যোগ গ্রহন করে।

উক্ত সংগঠনের অধীনে প্রায় ২০০ জন সেচ্ছাসেবক রয়েছে । সকলেই পড়াশোনা করে। বর্তমান কোভিড-১৯ করোনা ভাইরাস চলাকালীন সময়ে সবাই প্রায় অলস সময় অতিবাহিত করছে। এমন অবস্থায় নিজেদের উদ্দ্যাগে ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরী করার সিদ্ধান্ত গ্রহন করেন সংগঠনের সকলে। মানবতার দূত ও বিশিষ্ট সমাজসেবক ও সমাজ সংস্কারক আমেরিকা প্রবাসী জয় নেহাল অন-লাইনের মাধ্যমে জানতে পেরে তার পূর্ণ সহযোগিতায় জেনারেশন-২০২০ সংগঠনের মাধ্যমে ”ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম” আয়োজন করা হয়।

হাটশ হরিপুর ইউনিয়নের সকল মানুষ ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রামকে সাধুবাদ জানিয়েছেন। ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরীর উদ্যোগ গ্রহন করায় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ তাদের ব্লাড গ্রুপিং করিয়েছেন এবং প্রয়োজনে তারা তাদের রক্ত দান করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। এ পর্যন্ত প্রায় ২৫০ জনের ব্লাড গ্রুপিং করা হয়েছে এদের মধ্যে বয়স এবং ওজন যাচায়-বাছাই করে নাম, মোবাইল নম্বর ঠিকানা সহ বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। জয় নেহালের পক্ষে সার্বিক সহযাগীতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আবুল কালাম আজাদের নেতৃত্বে জেনারেশন -২০২০ এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবাসী জয় নেহাল এক বার্তায় বলেন, কোনো রোগী রক্তের অভাবে যেন মরতে না হয়। আজ সে কারণেই জেনারেশন -২০২০ এর মাধ্যমে হাটশ হরিপুর ইউনিয়নের মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং করানো হলো। আমি আগামীতে কুষ্টিয়া জেলার সকল ইউনিয়নে এভাবে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম চালিয়ে যাব। আমি কোন সংগঠনের সহ সহযোগিতা নিয়ে কাজ করিনা। আমি নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে নিজ উদ্যোগে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমার জন্মভূমির প্রিয় মানুষদের দীর্ঘ এক যুগ ধরে সেবা করে যেতে পারছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।আগামীতে যেন আরো সহযোগিতা করতে পারি কুষ্টিয়াবাসীর জন্য।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580