সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

পাঁচতলার ছাদ থেকে পাইপ ধরে ঝুলছিলো শিশুটি

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১৩৫২ পাঠক পড়েছে

মাদ্রাসার হোস্টেলের বাসিন্দা তৃতীয় শিক্ষার্থীকে বাড়ি যেতে দিচ্ছিলো না কর্তৃপক্ষ। অগত্যা পাঁচতলা ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে নামার চেষ্টা। কিন্তু মাঝখানে এসে বাধে বিপত্তি। এক পর্যায়ে পাইপে ঝুলন্ত অবস্থায় চিৎকার করলে তাকে উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে নরসিংদী শহরের বাসাইলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শিশুটির নাম রোহান সরকার। সে নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার দারুত তাক্বওয়া মাদ্রাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। তার বাবার নাম রোকন উদ্দিন সরকার। বাড়ি নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লাতেই।
শিশুটির পরিবারের লোকজন জানান, দারুত তাক্বওয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রোহান পড়াশোনার চাপে ওই মাদ্রাসায় যেতে চাইত না। সম্প্রতি তাকে পড়াশোনায় মনোযোগী করার জন্য ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে রাখা হয়। তবে বাসা কাছে হওয়ায় প্রায়ই বাসায় যাওয়ার জন্য নানা ছলছুতো করতে শিশুটি। আজ বুধবার দুপুরে ওই মাদ্রাসার কলাপসিবল গেট তালাবদ্ধ থাকায় রোহান পাঁচতলার ছাদে যায়। সেখানে গিয়ে ছাদের পেছনের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। তবে কিছুটা নামার পরই ভয় পেয়ে সে ওই পাইপে আটকে যায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পাইপে আটকে গিয়ে শিশুটি কান্নাকাটি করতে শুরু করে। কান্নার শব্দ কোথা থেকে আসছে, তা দেখার জন্য আশপাশে তাকাতে থাকেন উপস্থিত লোকজন। এ সময় ওই শিশুটিকে পাঁচতলার পাইপ থেকে ঝুলতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ওই মাদ্রাসার ছাদে উঠে রশি ও বাঁশের সাহায্যে তাকে টেনে তুলে উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580