সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ

নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য নির্বাচিত হলেন- শহিদুল ইসলাম রেদুয়ান : প্রতিবাদী কন্ঠ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫৪৭ পাঠক পড়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী ও সংগঠক শহিদুল ইসলাম রেদুয়ান।

সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গঠিত বাংলাদেশের জনপ্রিয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ২০২২-২০২৩ সালের সুনামগঞ্জ জেলার ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার নিরাপদ সড়ক চাই (নিসচার) সভাপতি ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সাদেক হোসেন বাবুল এর যৌথ স্বাক্ষরে মোশাহিদ আলম মহিম তালুকদারকে সভাপতি ও আবু হানিফকে সাধারন সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া সম্মানিত উপদেষ্টা হিসেবে ৫জন এবং অতিরিক্ত সাধারন সদস্য হিসেবে ১৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়। সম্মানিত উপদেষ্ঠা হিসেবে আরো ৮ জনকে অন্তর্ভুক্ত করা হয়।

সাংবাদিক শহিদুল ইসলাম রেদুয়ান এছাড়াও তিনি বাংলাদেশ একমাত্র ডেইলি ক্রাইম অপরাধ কন্ঠ পত্রিকা’র স্টাফ করেসপন্ডেট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধনকৃত দৈনিক হাওড় বার্তা পত্রিকার বার্তা সম্পাদকের দ্বায়িত্বে আছেন। এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তিনি নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃত্ববৃন্দ ও সদস্যদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শহিদুল ইসলাম রেদুয়ান বলেন, আমি নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য হতে পেরে আমি গর্বিত, কারন এই সংগঠনের মাধ্যমে আমি সামাজিক কর্মকাণ্ডকে আরো প্রসারিত করতে পারবো বলে আমি আশাবাদী। সকলে আমার জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580