বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

দৌলতপুর থানা দালালমুক্ত : প্রশংসায় ভাসছেন ওসি নাসির

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৮৬১ পাঠক পড়েছে

দৌলতপুর থানা দালালমুক্ত : প্রশংসায় ভাসছেন ওসি নাসির

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক: পুলিশ জনগনের বন্ধু ও জনগনের জানমালের হেফাজতের দায়িত্ব পুলিশের। কুষ্টিয়ার দৌলতপুর থানায় যোগদানের পর থেকেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলমের দিক নির্দেশনায় সাধারন মানুষের নিরাপত্তার জন্য কাজ করার পাশাপাশি থানার দরজা সকল বিপদগ্রস্থ মানুষের জন্য উন্মক্ত রেখেছেন। থানা এলাকার মানুষের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে চলেছেন তিনি। (ওসি) নাসির উদ্দিন থানায় যোগদানের পর থেকেই পাল্টে গেছে থানার এলাকার চিত্র। নিজেকে ওসি হিসেবে নয়, জনগনের সেবক হিসেবে অতি সাধারন বেশে জনগনের পাশে থাকার চেষ্টা করছেন তিনি। শক্ত হাতে দমন করছেন থানার দালালির দৌরাত্ব। শুধু তাই নয়, দৌলতপুর থানা কুখ্যাত কুড়ানো রক্তাক্তের জনপদে এখন শান্তির সুবাতাস বইছে। থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই সাধারণ ডাইরি জিডি, অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভূক্ত করতে পারছেন।

থানা এলাকায় ছোট-বড় সংঘর্ষের ঘটনা ঘটলে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় বড় ধরনের সংঘর্ষের হাত থেকে রক্ষা পাচ্ছে এলাকাবাসী। এসব কারণেই থানা এলাকার বাসিন্দা সর্বস্তরের মানুষের মুখে মুৃখে তার প্রসংশা। তিনি বর্তমানে সাধারন মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীর কাছে হয়ে উঠেছেন আতঙ্ক।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম স্যারের দিক নির্দেশনায় সাধারন মানুষের নিরাপত্তার জন্য কাজ করে চলেছি। থানা এলাকায় মাদক নির্মুলে প্রতিমুহুর্তে কাজ করার পাশাপাশি থানায় দালাল মুক্ত করেছি। এখানে দালালী করার কোনো সুযোগ নেই। সাধারন মানুষের পাশে এসে দাঁড়ানো ও জনবান্ধব পুলিশ হিসেবে কাজ করার জন্য পুলিশ বাহিনীতে যোগদান করা। যতদিন ডিপার্টমেন্টে থাকব, মানুষের জন্য কাজ করে যাব। পুলিশের ভাবমুর্তি রক্ষা করতে সবসময় কাজ করবো। এতে থানা এলাকার মানুষের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580