বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

দৌলতপুর থানায় স্বাভাবিক মৃত্যুকে হত্যা বলে চলছে অপপ্রচার : প্রতিবাদী কন্ঠ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ পাঠক পড়েছে

নিজস্ব প্রতিবেদক ।। কুষ্টিয়া দৌলতপুরের দিঘলকান্দি গ্রামে আজ ভোর রাতে জামাল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।জামাল মোল্লা দিঘলকান্দি গ্রামের মৃত আজগর মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার স্পাইনাল কর্ডে জটিলতার কারণে ঠিক মতো চলাফেরা করতে পারতেন না। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় উন্নত চিকিৎসাও করাতে পারেননি।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে,আজ রবিবার দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে দিঘলকান্দি গ্রামের মোল্লা ও সরদার গোষ্ঠী একটি প্যানেল ঘোষণা করে। তাদের বিপক্ষে মন্ডল গোষ্ঠী অপর একটি প্যানেল ঘোষণা করে। এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
গতকাল শনিবার বিকেলে দিঘলকান্দি ইজ্জত মোড়ে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র দুই পক্ষের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মোল্লা গোষ্ঠীর লোকজন কাদের মোল্লা নামে এক ব্যক্তির নির্দেশে রাত ১১ টার দিকে মন্ডল গোষ্ঠীর লোকজনের উপর হামলা করে। এসময় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশের উপস্থিতির কারণে বড় ধরনের কোন সংঘর্ষের আগেই দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে আজ রবিবার ভোর রাতে জামাল মোল্লার মৃত্যুকে কেন্দ্র করে মোল্লা গোষ্ঠীর লোকজন প্রচার করতে থাকে গতকাল রাতে সংঘর্ষের ঘটনায় সে মৃত্যুবরন করেছে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, জামাল মোল্লা সোজা হয়ে হাঁটাচলা করতে পারেন না। সংঘর্ষে লিপ্ত হওয়ার মতো শারীরিকভাবে তিনি অক্ষম। জামাল মোল্লার স্বাভাবিক মৃত্যুকে হত্যা বলে প্রচার করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, মোল্লা গোষ্ঠীর লোকজন জামাল মোল্লার স্বাভাবিক মৃত্যুকে হত্যা বলে প্রচার করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদিকে গতকাল বিকেল থেকে মোল্লা গোষ্ঠীর লোকজন নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হতে উস্কানি দিয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গতকাল সন্ধ্যা থেকে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোররাতে জামাল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580