সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

দৌলতপুরে মাদকের গডফাদার শীর্ষ সন্ত্রাসী হাবু গ্রেফতার : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৬০ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী শীর্ষ সন্ত্রাশী ও মাদক ব্যবসায়ী হাবু ওরফে হাবলু অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। দীর্ঘ কয়েক বছর পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। সে প্রায় ২ ডজন মামলার আসামি।

শনিবার (৮অক্টোবর) দৌলতপুরে মাদক, অস্ত্র, গ্রেফতারী পরোয়ানা এবং সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযানে ওসি মজিবুর রহমানের নির্দেশে এস আই মেহেদী হাসান ও এ এস আই জাহিদুজ্জামান সন্ধায় পাকুড়িয়া গ্রাম হতে সন্ত্রাসী হাবুকে আটক করে।

দৌলতপুর থানা পুলিশের ইনচার্জ মজিবুর রহমান প্রেস ব্রিফিং এ জানান, হাবু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী তার নামে দৌলতপুর থানায় ২২ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৩টি, মাদক ও অস্ত্র মামলায় ১টি, মাদক মামলায় ১২টি, হত্যা মামলায় ১টি ও অন্যান্য মামলায় পরোয়ানা ৫টি।তাকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। সে ছদ্দবেশ ধারণ করে বিভিন্ন স্থানে আস্তানা গড়ে মাদকের কারবার করে আসছিল। বিশেষ সোর্সের মাধ্যমে জানতে পারি হাবু দৌলতপুর থানাধীন পাকুড়িয়া এলাকায় তার বসত বাড়ীতে অবস্থান করছে সে সূত্র ধরে হাবুকে শনিবার (৮অক্টোবর) সন্ধায় পাকুড়িয়া গ্রাম হতে আটক করা হয়েছে।

এলাকাবাসী জানান, হাবু উপজেলার পাকুড়িয়া ভাংগা পাড়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন ধরে হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার করে আসছে। হাবু এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই মাদক ব্যবসার রাজত্ব কায়েম করছিল বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করে পার্শ্ববর্তী ভারতে পালিয়ে গিয়ে আত্মগোপন করে থাকতো। সেকারনে হাবু থেকে জেতো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580