শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

দৌলতপুরে আওয়ামী রাজনিতিতে চৌধুরী পরিবার অবদান, ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার প্রত্যয় : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৮১৬ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুুুষ্টিয়া দৌলতপুরের আওয়ামী রাজনীতিতে চৌধুরী পরিবারের অবদান অনস্বীকার্য। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত করণে সাবেক সাংসদ আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর যেমন উল্লেখযোগ্য অবদান রয়েছে। ঠিক তেমনি অবদান রয়েছে তার ছোট ভাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরির। টোকেন চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আওয়ালীগের দুর্দিনেও তিনি যেভাবে কাজ করে গেছেন, বর্তমানেও আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রেজাউল হক চৌধুরীর আরেক ভাই হোগলবাড়ীয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সেলিম চৌধুরী। যিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তিনি নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করায় স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন।
সম্প্রতিক সময় দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যাণপুরি দরবার শরীফের হত্যা মামলার আসামি পলাতক পীর তাছেরের পক্ষ নিয়ে বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়নে দৌলতপুর আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল।
সেই ধারাবাহিকতায় হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত স্বর্ণপাদক প্রাপ্ত চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি বুুুলবুল আহমেদ টোকেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য আসাদুুজ্জান চৌধুরী লোটন সহ চৌধুরি পরিবারের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে বুলবুুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, দীর্ঘ দিন ধরে দৌলতপুর উপজেলার সাধারণ জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ আসছে চৌধুরী পরিবার। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও আওয়ামীলীগ সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করতে আমি ও আমার পরিবার কাজ করে যাচ্ছে । তিনি আরো বলেন,দৌলতপুরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামাত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়ন কারী কিছু কুচক্রী মহল। তাদের মূল উদ্দেশ্য মিথ্যা প্রচারের মাধ্যমে চৌধুরী পরিবারকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করে দৌলতপুরে আওয়ামী লীগের রাজনীতিকে দুর্বল করা ।
এ বিষয়ে দৌলতপুর আওয়ামী যুবলীগের নেতারা বলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের হাজারও নেতা কর্মির প্রাণের স্পন্দন চৌধুরী পরিবার। সেই পরিবারকে হেয় প্রতিপন্ন করতে উঠে-পড়ে লেগেছে জামাত-বিএনপি’র এজেন্ডা বাস্তবায়ন কারী একটি কুচক্রি মহল।
তারা আরো বলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগকে সুসংগঠিত করতে চৌধুরী পরিবার ভূমিকা অনস্বীকার্য। তাই ষড়যন্ত্রকারীদের সতর্ক করে তারা বলেন, কোন ষড়যন্ত্র করেই দৌলতপুর আওয়ামী লীগকে দমানো যাবে না।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580