সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২২ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়া সদর উপজেলার ১১ মাইলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে পার্শ্ববর্তী চারটি ভাতের হোটেল পুড়িয়ে দিয়েছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, এসব হোটেলে ভাতের ব্যবসার আড়ালে অসামাজিক কার্যকলাপ করা হতো। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (৬ এপ্রিল) বিকেলে একদল এলাকাবাসী ওই এলাকার চারটি ভাতের হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। টিনের বেড়া ও চালা দিয়ে নির্মিত ঘরগুলো মাটিতে মিশিয়ে দেওয়ার পর অগ্নীসংযোগ করা হয়েছে। পুলিশ বলছে, প্রায় দুই বছর ধরে এখানে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। কয়েক দফা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্কও করা হয়েছে। কয়েকদিন আগেও চারজনকে ধরে চালান দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা হেকমত আলী বলেন, এলাকার যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছিল। যারাই এই কাজ (ভাঙচুর-অগ্নিসংযোগ) করেছেন ভালো করেছেন। প্রশাসনের নাকের ডগায় অনৈতিক কাজ হলেও কোনো ব্যবস্থা নেয়নি। যে চারটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তার মালিক ওই এলাকার শেকম মণ্ডল, জাহাঙ্গীর মণ্ডল, হারুন বিশ্বেস ও ওহেদ। তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, কিছুদিন আগেও এসব হোটেল থেকে চার নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হোটেল মালিকদের পঞ্চাশোর্ধ্ব নারীদের হোটেলের কাজে রাখার বিষয়েও বলা হয়। রমজানে হোটেল গুলো বন্ধ ছিল। তিনি আরও বলেন, কারা ভাঙচুর চালিয়েছেন তা শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580