বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

দুর্নীতির মামলায় জামিন পেয়ে কুর্শা ইউপি চেয়ারম্যানের মোটরসাইকেল শোডাউন

কামরুজ্জামান রিপন;
  • প্রকাশিত সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৭৮৮ পাঠক পড়েছে

ভিজিডির চাল ও বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী আগাম জামিন পেয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন। শুধু তাই নয়,গরু জবাই করে খাওয়ানো হয়েছে গ্রামবাসীকে।

আনন্দ-উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। সেখানেও অনেকেই দিচ্ছেন পক্ষে-বিপক্ষে ভিন্ন ভিন্নমত। গত ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার কুর্শা ইউনিয়ন এলাকাজুড়ে মোটর শোভাযাত্রা করেন তিনি। এসময় গাড়ি বহরের সামনে-পেছনে কয়েকশ’ মোটরসাইকেলে তার সমর্থকরা ছিল। গাড়ি বহরের শোডাউনের দৃশ্যটি দেখেছেন ইউনিয়ন এলাকার হাজার হাজার মানুষ। শোডাউনে চেয়ারম্যান ওমর আলীর পক্ষে নানান স্লোগান দিয়ে সমর্থকরা তার বাড়িতে প্রবেশ করেন। সেখানে বাহারি রকমের খাবার খাওয়ানো হয়। সেখানেই চেয়ারম্যান ওমর আলী সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন। এসময় উপস্থিত ছিলেন তার কর্মী-সমর্থকরা। মামলায় জামিন পেয়ে চেয়ারম্যান এলাকায় মোটরসাইকেল শোডাউন ও উল্লাস করে আতঙ্ক ছড়িয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এটা অত্যন্ত দুঃখজনক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী। এমন কর্মকান্ড করায় ক্ষোভ-প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি তিনি। উল্লেখ্য,কুর্শা ইউনিয়ন এলাকার বিভিন্ন মানুষের বয়স্ক ভাতায় নির্ধারিত বয়স না হলেও কার্ড দেওয়া ও ইউনিয়ন এলাকার বাসিন্দাদের নাম ব্যবহার করে ভিজিডির চাল দীর্ঘদিন ধরে উত্তোলন এবং তা আত্মসাৎ করার অভিযোগে কুর্শা ইউপি চেয়ারম্যান ওমর আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া মামলাটি করেন। মামলা হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে তিনি পলাতক ছিল। দুর্নীতির এ মামলায় আগাম জামিন পেয়ে এলাকায় মোটরসাইকেল শোডাউন ও উল্লাস করে এলাকায় আতঙ্ক ছড়ান তিনি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580