শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

দশম দিনে অনশনে প্রাথমিকের প্যানেল প্রত্যাশীরা- অর্ধশতাধিক অসুস্থ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১১৬৭ পাঠক পড়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্যানেল নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দশম দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। এর আগেও একই স্থানে ১০ দিন ধরে অবস্থান করেছেন তারা। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী কমিটি-২০১৮ এর ব্যানারে এই আমরন কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতে শতাধিক চাকরিপ্রত্যাশী গাদাগাদি করে কাফনের কাপড় পরে অবস্থান নিয়েছেন। আমরণ অনশনে এখন পর্যন্ত অর্ধশতাধিক আন্দোলনকারীরা অসুস্থ হয়ে পড়েছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু হাসান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাড়ি ফিরব না। ১৮৮ জন সংসদ সদস্য আমাদের সঙ্গে সম্মতি জানিয়ে ডিও লেটার দিয়েছেন। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে কোনো সাড়া পাচ্ছি না।

চাঁদপুর থেকে আসা আকলিমা আক্তার বলেন, আমরা যোগ্য বলেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদের চাকরির বয়স চলে গেছে। ফলে আমাদের পেছনে তাকাবার সুযোগ নেই। আমরা মানবতার মা প্রধানমন্ত্রীর ডাকের অপেক্ষায় রয়েছি।

জানা যায়, ২০১৮ সালে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে ১৮ হাজার ১৪৭ জনকে নিয়োগ দেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বাকি ৩৭ হাজার ১৪৮ জনকে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়ে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580