বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

থাকেন সরকারী জায়গায়, সম্পদ রক্ষায় চার আগ্নেয়াস্ত্র

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৯১৮ পাঠক পড়েছে

চড়েন অর্ধকোটি টাকা দামের আলিশান গাড়ীতে। এত সম্পদ, যা রক্ষায় একটি নয়, দু’টি নয়, চার চারটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে। নামে বেনামে রয়েছে সম্পদ। অথচ এই ব্যাক্তি থাকেন সরকারী ভিপি (পরিত্যাক্ত) জমিতে। ইনি তাইজাল আলী খান। কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় তার বিশাল প্রভাব রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নিজের ও ছেলে রনির নামে বন্দুক ও পিস্তল মিলে মোট ৪টি অস্ত্র রয়েছে। তবে সরকারী জমিতে থেকে তার এত অস্ত্র কেন লাগে? এই প্রশ্নের জবাবে এলাকার মানুষ বলেন, ভিপি জমিতে-মোহিনীমিলের জায়গা বাড়িতে বসবাস করে অবৈধ জমি বাড়ি ও সম্পদ রক্ষায় সে এই অস্ত্র ব্যবহার করে। তাদের প্রশ্ন, সরকারী জমিতে থেকে তার কি এমন সম্পদ রয়েছে যা রক্ষায় এত আগ্নেয়াস্ত্র লাগে। তাদের মতে, দীর্ঘদিন ধরে তার অবৈধ জমি বাড়ী রক্ষা, অবৈধভাবে সম্পদ অর্জনে, কেউ বিরোধিতা করলে তার বা তাদের বিরুদ্ধে ওই অস্ত্র ব্যবহার হয়ে থাকে। এছাড়াও তার বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে জমি জবর দখলের অভিযোগ রয়েছে। সম্প্রতি জমি দখল নিয়ে হৈচৈ পড়লে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়ার উন্নয়নের রূপকার মাহাবুব উল আলম হানিফ এ সংক্রান্ত একটি কমিটি করে দিয়েছেন। ওই কমিটির কাছে ইতিমধ্যেই তাইজাল আলী খানের নামে অন্তত ২৫টি জমি দখলের অভিযোগ পড়েছে। যা পর্যালোচনা করা হচ্ছে। যাছাই বাছাই শেষে প্রয়োজনে শুনানী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এসব বিষয়ে গেল রাতে তাইজাল আলী খানের সাথে কথা হলে মুঠোফনে তিনি বলেন, অস্ত্র কয়টা, কাগজপত্র দিয়ে কিভাবে নেওয়া হয়েছে সেইসব তথ্য আপনারা ডিসি অফিসে যোগাযোগ করলেই সব পাবেন। বাড়ি ভিপি জমিতে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাতো মোবাইলে বলার বিষয় না। কাগজপত্র দেখতে হবে বলে উল্লেখ করে তিনি সামনা সামনি এসে কথা বলার কথা বলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580