শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

তীব্র শীতকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কুষ্টিয়ার কৃষক : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪৯ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : মাঘ মাসের তীব্র শীত, ঘনকুয়াশা ও হিমল ঠান্ডা হাওয়াকে উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া সদর উপজেলার অধিকাংশ মাঠে। মাঠের পর মাঠ জুড়ে চাষিদের কেউ চারা তুলছেন, কেউ জমি তৈরির কাজ করছেন আবার কেউবা ক্ষেতে পানি সেচের জন্য ব্যবস্থা করেছেন। গত বুধবার সদর উপজেলার বিভিন্ন এলাকাসহ বালিয়াপাড়া ও ভবানীপুর গ্রামের বিস্তীর্ণ মাঠে এমনটাই দেখা গেছে।

কুষ্টিয়া সদর কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন জাতের ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ২৫ হাজার ৯’শ হেক্টর ধরা হয়েছে। এখন পর্যন্ত রোপন হয়েছে প্রায় ১২ হাজার ৮১০ হেক্টর জমিতে। উপজেলার বটতৈল, আইলচারা, জিয়ারখী, উজানগ্রাম, গোস্বামী দূর্গাপুর, হরিনারায়নপুর, আব্দালপুর, আলামপুর, মনোহরদিয়া, ঝাউদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বোরা ধানের চারা রোপণের রোপনের ধূম পড়েছে।

বালিয়াপাড়া গ্রামের কৃষক মিন্টু হোসাইন বলেন, আগাম বন্যা হওয়ার আশঙ্কায় এবার আগে-ভাগেই ধানের ক্ষেত তৈরী করে চারা রোপন শুরু করেছি। এখন পর্যন্ত সার, কিটনাশক ও ডিজেলের সমস্যায় পড়তে হয়নি। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আমাদের এলাকায় বোরো আবাদ ভালো করার জন্য সব সময়েই পরামর্শ দিয়ে যাচ্ছেন। অত্র এলাকায় গত আমন মৌসুমে বাম্পার ফলন হওয়ায় খুব আগ্রহ নিয়ে বোরো আবাদ শুরু করেছি। আশা করছি বোরো আবাদেও বাম্পার ফলন হবে। তিনি এটাও বলেন, এবার শীত মৌসুমে শৈত্য প্রবাহ, ঘনকুয়াসা ও কনকনে শীতের মধ্যেও বীজতলা তৈরি করে এখন তা রোপণ করছি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580