রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

জেলা পরিষদ নির্বাচন: লবিংএ ব্যস্ত কুষ্টিয়ার ৭ নেতা : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬০৯ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক: কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য কুষ্টিয়া জেলার সাত নেতা তদবির তৎপরতা চালাচ্ছেন। তদবির চালাতেই তাঁরা এখন ঢাকায় অবস্থান করছেন। তবে কার ভাগ্যে জুটতে পারে দলীয় মনোনয়ন এমন আলোচনা দলীয় নেতাকর্মীদের মাঝে। দলের বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাচন। এরই মধ্যে নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। যা চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য এবার জেলার ৭জন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরমধ্যে সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার আমিনুর ইসলাম রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলকসহ সাতজন নেতা রয়েছেন। তাঁরা সকলই দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে মাঠে নেমেছেন। এই বাইরেও জেলা আওয়ামী লীগের নেতারা কেউ কেউ যোগাযোগ তদবির করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক রবিউল ইসলাম বলেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নয়ন ও সেবার ধারাকে অব্যাহত রাখতে চাই। এ জন্যই দল তাঁকে ফের মনোনয়ন দেবে বলেও প্রত্যাশা করেন তিনি। এ ব্যাপারে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, দলীয় মনোনয়ন পেলে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও সেবার মান উন্নত করা হবে। এখন পর্যন্ত জেলা আওয়ামী লীগের ৭জন নেতা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মাঠে রয়েছেন। দল যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন। তবে সকলেই মাঠ পর্যায়ে কাজ করছেন।
কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, ভোটার সংখ্যা ৯শত ৪২জন। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580